স্মার্টফোন কিনে লাখোপতি তানভীর

১৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩৬  
নতুন বছরের উপহার হিসেবে রিয়েলমি জিটি সিরিজের স্মার্টফোন কিনে লাখপতি বনে গেছেন রাজধানীর ওয়ারির মোঃ তানভীর হক। এ নিউ ইয়ার ক্যাম্পেইনে তিনি জিতে নিয়েছেন ২ লাখ ২ হাজার ২০০ টাকার প্রথম পুরষ্কার। রিয়েলমি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক টিম শাও এর কাছ থেকে পুরস্কার বুঝে নেন তিনি। এসময় চীনা এই ব্র্যন্ডটি বাংলাদেশ অফিসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১ জানুয়ারি এই ক্যাম্পেইনটি ঘোষণা দিয়েছিল রিয়েলমি। ক্যাম্পেইনটি চলে ১-৩১ জানুয়ারি, ২০২২ পর্যন্ত। এদিকে নতুন বর্ষের অফারের পর ভাষার মাস ফেব্রুয়ারি-তে দ্বিতীয় বর্ষ উপলক্ষে ফোন কিনে বাইক সহ হাজারো পুরষ্কার ও ক্যাশব্যাক জিতার সুযোগ দিচ্ছে রিয়েলমি।